সূত্রের দাবি, ছত্তিশগড়ের একটি নাশকতা মামলার তদন্তের সূত্র ধরেই এই অভিযান। পাশাপাশি ভুয়ো পাসপোর্ট তৈরি এবং বিদেশে কর্মী পাঠানোর আড়ালে পরিচালিত মানবপাচার চক্রের সঙ্গে ধৃতের যোগসূত্র রয়েছে বলেও অভিযোগ তদন্তকারীদের সন্দেহ। গ্রেফতারের পর এনআইএ ধৃত গোলাম জামাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। আদালত তাকে তিন দিনের ট্রানজিট রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয়।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে এনআইএ-র জালে গোলাম জামা ওরফে গুড্ডু, মানবপাচার ও ভুয়ো পাসপোর্ট চক্রের যোগের অভিযোগ সন্দেহে গ্রেফতার। দুর্গাপুরের মেনগেট সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকায় গোলাম জামা ওরফে গুড্ডুর বাড়িতে সোমবার অভিযান চালায় এনআইএ। ছয় সদস্যের একটি বিশেষ দল দীর্ঘক্ষণ তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালানোর পর গোলাম জামাকে গ্রেফতার করে।
No comments:
Post a Comment