DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, July 27, 2026

জাতীয় সড়কে গরু পাচার রুখে দিল পুলিশ,২১টি গুরু উদ্ধার গ্রেপ্তার ২ মিষ্টিমুখ বিজেপির যুবনেতার

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : গরু পাচারের অভিযোগে ট্রাক আটক, পুলিশকে মিষ্টি খাইয়ে ধন্যবাদ জানালেন বিজেপির যুবনেতা পারিজাত গাঙ্গুলী। আসানসোলের দিক থেকে কলকাতার দিকে গরু বোঝাই একটি ট্রাক যাওয়ার সময় অভিযান চালিয়ে সেটিকে আটক করল দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির পুলিশ। রবিবার গভীর রাতে ১৯ নম্বর জাতীয় সড়কে চালানো এই অভিযানে ২১টি গরু উদ্ধার করা হয়েছে। ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে সোমবার সকালে ফরিদপুর ফাঁড়িতে পৌঁছান বিজেপির দুর্গাপুর বিভাগের ইনচার্জ তথা যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়। তিনি ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক কে মিষ্টি খাইয়ে গরু পাচার রোধে পুলিশের ভূমিকার জন্য ধন্যবাদ জানান। গাড়ির ড্রাইভার ও খালাসীকে ফরিদপুর ফাঁড়ির পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot