দুর্গাপুর: - চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃ*ত্যুর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে। ঘটনাকে ঘিরে রবিবার হাসপাতাল চত্বরে বিক্ষোভে সামিল হন মৃ*তের পরিবার-পরিজন ও আত্মীয়রা। তাঁদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বজ্ঞানহীনতার কারণেই মৃ*ত্যু হয়েছে রাজকুমার মণ্ডল (৫৮)-এর। তিনি দুর্গাপুরের বেনাচিতির বাসিন্দা ছিলেন। পরিবারের দাবি, চলতি মাসের ২৩ তারিখ চিকিৎসক রোগীকে ছুটি লিখে দিলেও স্বাস্থ্যবিমা সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছাড়েনি। এরপর হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, রোগীর কক্ষে ঝাঁঝালো স্প্রে করার ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দু'দিন পর, রবিবার তাঁর মৃ*ত্যু হয়।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : রুমে ঝাঁঝালো স্প্রে, মৃ*ত্যু চিকিৎসাধীন রোগীর! গাফিলতির অভিযোগে বেসরকারি হাসপাতালে বিক্ষোভ
No comments:
Post a Comment