বৈধ লাইসেন্স বা আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মদ বিক্রি সম্পূর্ণ বেআইনি। সেই আইন অমান্য করে গোপনে মদ বিক্রির অভিযোগে দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোক ওভেন থানার অন্তর্গত করঙ্গপাড়া এলাকার বাসিন্দা কমলেশ হাজরা লেলিন সরণি সংলগ্ন একটি দোকান থেকে সোমবার রাতের বেলায় বেআইনিভাবে মদ বিক্রি করছিলেন বলে অভিযোগ ওঠে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায় অভিযানের সময় কমলেশ হাজরাকে গ্রেফতার করা হয়। আজ কমলের হাজরা কে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
No comments:
Post a Comment