DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, July 29, 2026

গৌরীদেবী হাসপাতালের উদ্যোগে একটি গ্রামীণ আধুনিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন ত্রিলোকচন্দ্রপুরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ত্রিলোকচন্দ্রপুরে গৌরী দেবী হাসপাতালের উদ্যোগে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন, মিলবে সুলভে আধুনিক চিকিৎসা । পশ্চিম বর্ধমানের কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরে গড়ে উঠল একটি আধুনিক গ্রামীণ স্বাস্থ্য ও প্রশিক্ষণ কেন্দ্র। দুর্গাপুরের গৌরী দেবী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড হাসপাতাল (জিমস)-এর উদ্যোগে তৈরি এই কেন্দ্রের লক্ষ্য, ত্রিলোকচন্দ্রপুর ও সংলগ্ন এলাকার গ্রামীণ মানুষের দোরগোড়ায় উন্নত, সাশ্রয়ী ও সহজলভ্য চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া। বুধবার গলসীর বিধায়ক রাজু পাত্র এবং দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরী দেবী হাসপাতালের হাসপাতালের কর্ণধার রাহুল মজুমদার, জেনারেল ম্যানেজার সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক প্রতিনিধি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot