সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “শ্রমিকদের সঠিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রণীত শ্রম কোড এই কারখানাতেও কার্যকর করতে হবে। কোনও শ্রমিককে বঞ্চিত করা যাবে না। সম কাজের জন্য সম বেতন নিশ্চিত করতে হবে।” বিএমএস নেতৃত্বের দাবি, শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা, বেতন বৈষম্য দূর করা এবং শ্রম আইন যথাযথভাবে কার্যকর করার লক্ষ্যে তাদের এই কর্মসূচি।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : সম কাজে সম বেতনের দাবিতে এবিএল কারখানার সামনে বিএমএসের সভা, শ্রমিক স্বার্থে সরব বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। শ্রমিকদের ন্যায্য সুযোগ-সুবিধা, সম কাজের জন্য সম বেতন এবং শ্রম আইন কার্যকর করার দাবিতে বৃহস্পতিবার দুর্গাপুরের এবিএলের একটি বেসরকারি কারখানার গেটের সামনে সভার আয়োজন করে ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)। সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়-সহ বিজেপি ও বিএমএসের নেতৃত্ব এবং কর্মী-সমর্থকরা।
No comments:
Post a Comment