DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, July 29, 2026

দুর্গাপুরে রথের মেলা থেকে চুরি গেল টোটো, পরের দিন ইস্পাত নগরীর এলাকা থেকে উদ্ধার, আটক ১

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : রথের মেলা থেকে টোটো চুরির অভিযোগ, হর্ষবর্ধন রোডে আটক অভিযুক্ত।দুর্গাপুরের চিত্রালয় রথের মেলা থেকে একটি টোটো চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি যাওয়া টোটোটি বুধবার হর্ষবর্ধন রোডে চলতে দেখে সেটি শনাক্ত করেন টোটোর মালিক। এরপর তিনি টোটোটি আটকে দিলে ঘটনাস্থলে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। পরে টোটোটিও উদ্ধার করা হয়।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। টোটো চুরির ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না এবং কীভাবে টোটোটি অভিযুক্তের দখলে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot