DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, July 30, 2026

দুর্গাপুরের শিল্প বিনিয়োগে জোর, উদ্যোগপতিদের সঙ্গে বৈঠক শিল্প মন্ত্রী সহ পূর্ত মন্ত্রীর দুর্গাপুরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে শিল্প বিনিয়োগে জোর, উদ্যোগপতিদের সঙ্গে বৈঠকে শিল্প ও পূর্ত মন্ত্রী। রাজ্যে শিল্পায়নের গতি বাড়াতে এবং নতুন বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে পশ্চিম বর্ধমান জেলার শিল্পপতি, উদ্যোগপতি ও নবীন উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় ও পূর্ত মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার। বৃহস্পতিবার দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে শিল্পাঞ্চল দুর্গাপুরে নতুন শিল্প স্থাপন, কর্মসংস্থান বৃদ্ধি এবং শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মন্ত্রীদের বক্তব্য অনুযায়ী, রাজ্য সরকার ইতিমধ্যেই একাধিক শিল্প প্রকল্পের উদ্যোগ নিয়েছে। শ্যাম স্টিলের নতুন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এবং আমুলের কারখানা তৈরির কাজও এগোচ্ছে। লক্ষ্য, প্রতিটি জেলায় নতুন শিল্প গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। বৈঠক শেষে পূর্ত মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে শিল্পাঞ্চল দুর্গাপুরকে বিশেষ গুরুত্ব দিয়ে শিল্পপতি ও নতুন উদ্যোক্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে। পাশাপাশি, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত কারখানাগুলিকে পুনরুজ্জীবিত করার বিষয়েও কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে তিনি জানান।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot