পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে নব ওয়ারিয়া এলাকায় গোলমালের ঘটনা ঘটে। অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই রঞ্জিত সিং আগ্নেয়াস্ত্র বের করে এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় দাদাগিরি ও ত্রাসের পরিবেশ তৈরি করেছিল সে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তকারীদের অনুমান, এই ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
No comments:
Post a Comment