DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, May 7, 2026

দুর্গাপুরে বিজেপির পতাকা খুলে ক্লাব দখলমুক্ত করলেন বিজেপির যুব নেতা পারিজাত গাঙ্গুলী

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর ইস্পাত নগরীর চন্ডীদাসে দখল হওয়া ক্লাব ফিরিয়ে দিল বিজেপির যুবনেতা পারিজাত গাঙ্গুলী।নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক পালাবদলের আবহে একের পর এক ক্লাব ও শাসকদলের দলীয় কার্যালয় দখলের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপির দাবি, এই ধরনের ঘটনার সঙ্গে দলের পুরনো কর্মীদের কোনও যোগ নেই। তাদের বক্তব্য, কিছু সুযোগসন্ধানী ব্যক্তি রাতারাতি বিজেপির পতাকার তলায় আশ্রয় নিয়ে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছিল।এই আবহেই দুর্গাপুরের চন্ডীদাস এলাকায় দখল হওয়া একটি ক্লাব ফেরত দেওয়ার ঘটনা সামনে এল। অভিযোগ, স্থানীয় দেশবন্ধু বয়েজ ক্লাব দখল হয়ে গিয়েছিল। বিষয়টি সামনে আসতেই বিজেপির যুব নেতা পারিজাত গাঙ্গুলীএলাকায় মাইকিং করে সতর্কবার্তা দেয় কোনওরকম অশান্তি বা দখলদারি বরদাস্ত করা হবে না। এরপর বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে চন্ডীদাস হেল্থ সেন্টার সংলগ্ন দেশবন্ধু বয়েজ ক্লাব থেকে বিজেপির পতাকা খুলে পুনরায় ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেন

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot