মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণকে কেন্দ্র করে দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ড এলাকায় বিজেপি নেতা সনু সাউ ও অভিজিৎ ভট্টাচার্যের নেতৃত্বে কর্মী-সমর্থকদের নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন দলীয় কর্মীরা। সাধারণ পথচলতি মানুষের মধ্যে ঝালমুড়ি বিতরণ করা হয়। পাশাপাশি লাড্ডু বিলি, আবির খেলা এবং ঠান্ডা পানীয় বিতরণের মধ্য দিয়ে বিজয়ের আনন্দ ভাগ করে নেন সকলে। দলীয় কর্মীদের দাবি, রাজ্যে নতুন সরকারের হাত ধরে উন্নয়নের নতুন দিগন্ত খুলবে। এদিন স্টেশন বাসস্ট্যান্ড চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যেও সেই উচ্ছ্বাসের রেশ দেখা যায়।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আজ শনিবার, ২৫শে বৈশাখ, রবীন্দ্রজয়ন্তীর বিশেষ দিনে কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে বাংলার নবনির্বাচিত বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি শিল্পাঞ্চল দুর্গাপুর থেকেও সকাল থেকেই বহুদলীয় কর্মী-সমর্থকদের ব্রিগেডমুখী হতে দেখা যায়। হাজার হাজার কর্মী-সমর্থক দুর্গাপুর স্টেশন থেকে ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। দলীয় পতাকা, স্লোগান আর উৎসবমুখর পরিবেশে স্টেশন চত্বরে ছিল উপচে পড়া ভিড়। মহিলা ও পুরুষ কর্মী-সমর্থকদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও উদ্দীপনা, যা ছিল চোখে পড়ার মতো। নতুন সরকারের শপথ গ্রহণকে ঘিরে কর্মীদের মধ্যে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যায়। শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। সেই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে রাজ্যজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আবহ দেখা যায়। তারই প্রভাব পড়ে শিল্পাঞ্চল দুর্গাপুরেও।
No comments:
Post a Comment