ই এস আই হাসপাতালে এক বৃদ্ধ রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম মনোহর গোপ (৮৫)। তিনি অন্ডাল গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পেটে ব্যথার সমস্যার কারণে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যদের আশা ছিল চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃ*ত্যু হয়। তাদের অভিযোগ একটি ইনজেকশন দেয়ার পরে রোগীর শারীরিক সমস্যা আরো বেড়ে যায়। মৃ*তের পরিবারের অভিযোগ, হাসপাতালের সিস্টার ও স্বাস্থ্যকর্মীদের এবং ডাক্তারদের বারবার বলা সত্বেও তারা কোনো রকম চেষ্টা করেননি। গাফিলতি এবং উদাসীনতার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ইএসআই হাসপাতালে স্বাস্থ্য কর্মীদের ব্যবহার ভীষণ খারাপ বলে অভিযোগ তাদের। চিকিৎসা পরিষেবায় অবহেলার অভিযোগ তুলে ক্ষুব্ধ আত্মীয়রা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হন। ঘটনার সামাল দিতে ঘটনাসলে আসে পুলিশ।ঘটনার প্রতিবাদে পরিবারের সদস্যরা হাসপাতালের সুপারিনটেনডেন্টের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর ইএসআই হাসপাতালে রোগীর মৃ*ত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের স্টাফদের বিরুদ্ধে বিক্ষোভ রোগীর পরিবার-পরিজনের।
No comments:
Post a Comment