DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, May 6, 2026

বিজয়ের উল্লাস সহ শুভেচ্ছার বার্তা ঝাল মুড়ি বিতরণ সহ আনন্দ ভাগ করে নিলেন লক্ষণ ঘড়ুই।

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : জেতার পর ঝাল মুড়ি বিলি করে উচ্ছ্বাস বিজেপির জয়ী প্রার্থী লক্ষণ ঘড়ুইয়ের সঙ্গে ছিলেন জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল। জলের ব্যবস্থা ,স্থানীয়দের কর্মসংস্থান, অন্নপূর্ণা ভান্ডার সহ এলাকায় একগুচ্ছ কর্মসূচির প্রতিশ্রুতি দেন। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপির জয়ী প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুই মঙ্গলবার বিকেলে তার দলীয় কর্মীদের সঙ্গে স্থানীয়দের সাথে আড্ডা দিতে যান ৩৬ নাম্বার ওয়ার্ডের মায়াবাজার এলাকায়। সেখানে তিনি ঝাল মুড়ি বিতরণ সহ সকলের সঙ্গে বসে ঝালমুড়ি খাওয়া এবং চা খেতে খেতে সকলের সঙ্গে আড্ডা দেওয়া, নানান কর্মসূচি সম্বন্ধে আলোচনা, মানুষকে শান্ত থাকার নির্দেশ সৌজন্যতাবোধ রাখার বার্তা তুলে ধরেন। আবারো বিজয়ী বিধায়ককে কাছে পেয়ে উচ্ছাস বিজেপি কর্মী সমর্থক সহ স্থানীয় মানুষদের।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot