DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, May 2, 2026

দুর্গাপুরের ধান্ডাবাগ সুকান্ত পল্লী এলাকায় পরিত্যক্ত পুকুরে এক অচেনা ব্যক্তির মৃ*তদে*হ

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে পরিত্যক্ত পুকুরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়। দুর্গাপুরের ধান্ডাবাগ সুকান্তপল্লীর গড়াই পাড়ার একটি মন্দির সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির নিথর দেহ। স্থানীয় বাসিন্দারা পুকুরে দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।জানা গেছে, ওই পুকুরটি দীর্ঘদিন ধরেই ব্যবহার করা হয় না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot