DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, April 30, 2026

দুর্গাপুরের DTPS এলাকায় অত্যাধুনিক স্মার্ট ফ্রি স্কুল উপহার ডিভিসির, উদ্বোধনে DVC চেয়ারম্যান

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : নতুন তাপবিদ্যুৎ কেন্দ্রের আগেই ডিভিসির উপহার স্মার্ট স্কুল, বিনামূল্যে পড়াশোনার সুযোগ। নতুন ৮০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র চালুর আগেই এলাকার পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ নিল DVC। বৃহস্পতিবার দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন (ডিটিপিএস) এলাকায় অত্যাধুনিক স্মার্ট ফ্রি প্রাইমারি স্কুলের উদ্বোধন করা হল। ডিটিপিএস এলাকায় প্রায় ৮ হাজার কোটি টাকা ব্যয়ে নতুন ৮০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ ইউনিট নির্মাণের কাজ চলছে। তারই পাশাপাশি এলাকায় হাসপাতাল, স্কুল, ব্যাংক, পোস্ট অফিস, পুলিশ ফাঁড়ি ও রাস্তার মতো পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। নতুন এই স্মার্ট স্কুল নির্মাণে খরচ হয়েছে প্রায় ৫ কোটি টাকা। স্কুলটির উদ্বোধন করেন ডিভিসির চেয়ারম্যান এস সুরেশ কুমার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিভিসির পরামর্শদাতা দিলীপ অবস্তি ও তথাগত পান্ডে, পাশাপাশি দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের সিনিয়র জেনারেল ম্যানেজার অমিত কুমার মোদি।
উদ্বোধন অনুষ্ঠান ঘিরে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। স্থানীয় অভিভাবক কেশরী সাও জানান, এতদিন এলাকার শিশুদের পড়াশোনার জন্য নানা সমস্যার সম্মুখীন হতে হতো, তবে নতুন এই স্কুল চালু হওয়ায় সেই সমস্যা অনেকটাই কমবে।
ডিভিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্কুলে এলাকার দুস্থ পড়ুয়ারা সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাবে। পাশাপাশি পড়াশোনার সঙ্গে খেলাধুলারও ব্যবস্থা থাকবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot