DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, April 28, 2026

দৃশ্য দূষণ রুখতে ভোটের শেষে অভিনব উদ্যোগ দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্তের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ইচ্ছে থাকলেই করা যায়, সমস্ত বিধি-নিষেধ মেনে, তা আবারও প্রমাণ করলেন দুর্গাপুরের ভূমিপুত্র কবি দত্ত। যিনি দুর্গাপুর পশ্চিম বিধানসভার তৃণমূল প্রার্থী। প্রথম দফার ভোট শেষ, শেষ হয়েছে পশ্চিম বর্ধমান জেলার ভোট প্রক্রিয়াও। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার এবং দুর্গাপুর শহরের দৃশ্য দূষণ রুখতে শুরু হয়েছে দেওয়াল মোছা ও ফ্লেক্স সরানোর কাজ। দলীয় কর্মীদের নির্দেশ তৃণমূল প্রার্থী কবি দত্তের। এই ও অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী। ভোট মিটতেই দৃশ্য দূষণ রোধ ও পরিবেশ রক্ষার স্বার্থে নির্বাচনী প্রচারের সমস্ত দেওয়াল লেখা মুছে ফেলা এবং ফ্লেক্স-ব্যানার সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন কবি দত্ত। তাঁর নির্দেশ মেনে কাজে নেমে পড়েছেন দলীয় কর্মীরা।
আমরাই গ্রাম-সহ দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ড এবং ১৪ নম্বর ওয়ার্ডের নতুনপল্লী এলাকায় ইতিমধ্যেই দলীয় ঝান্ডা, ব্যানার ও পোস্টার সরানোর কাজ শুরু হয়েছে। পাশাপাশি ৩৭ এবং ৩৮ নম্বর ওয়ার্ডেও দেখা গেল একই ছবি।  দেওয়াল লেখাও মুছে ফেলা হচ্ছে।রবিবার থেকেই শুরু হয়ে গেল সমস্ত কাজ। দলীয় কর্মীদের বক্তব্য, একদিনে সমস্ত কাজ শেষ করা সম্ভব নয়। আগামী দু’ থেকে তিন দিনের মধ্যেই দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র-এর বিভিন্ন এলাকা থেকে সব ফ্লেক্স, পোস্টার ও দেওয়াল লেখা সরিয়ে ফেলা হবে।
সাধারণত ভোট শেষ হওয়ার পরেও দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লেখা, পোস্টার ও ফ্লেক্স রাস্তাঘাটে থেকে যায়, যা পরিবেশ ও সৌন্দর্য দু’দিক থেকেই সমস্যা তৈরি করে। সেই প্রচলিত ছবির ব্যতিক্রম হিসেবেই সামনে এসেছে এই উদ্যোগ। এই প্রসঙ্গে কবি দত্ত বলেন, ভোট শেষ হয়ে গেছে। তাহলে আর কেন দেওয়াল লেখা বা পোস্টার থাকবে? এতে দৃশ্য দূষণ হয় এবং মানুষের অস্বস্তি বাড়ে। তাই সব সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্গাপুর প্রাণের শহর তাই এই শহরকে স্বচ্ছ ও পরিষ্কার পরিচ্ছন্ন ও দৃশ্য দূষণ থেকে আটকাতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot