DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, April 25, 2026

পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কে দুর্ঘটনায় মৃ*ত্যু এক পরিচারিকার। ঘটনায় যানজট রাজ্য সড়কে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : কাঁকসায় সড়ক দুর্ঘটনায় মহিলার মৃত্যু।ঘটনাটি ঘটেছে শনিবার সকালে কাঁকসার মিনি বাজারের কাছে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতার নাম প্রতিমা দে সরকার।৫২ বছর বয়সী প্রতিমা সরকারের বাড়ি কাঁকসার ৩ নম্বর কলোনিতে।জানা গিয়েছে ওই মহিলা পরিচারিকার কাজ করেন।অন্যান্য দিনের মত সকালবেলা কাজে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বেড়িয়ে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন।সেই সময় এদিন মুরগির খাবার বোঝাই একটি ট্রাক্টর বীরভূমের দিক থেকে পানাগড়ের দিকে আসার সময় মহিলার পিছনে হর্ন বাজায়।আচমকা হর্নের আওয়াজে মহিলা হতভম্ভ হয়ে রাস্তার মাঝে চলে আসেন।উল্টো দিক থেকে একটি ডাম্পার বীরভূম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মহিলাকে ধাক্কা মেরে চলে যায়।পাশাপশি ট্রাক্টরটি মহিলার উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।স্থানীয়রা ছুটে গিয়ে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে,হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।ঘটনার পরেই ট্রাক্টর ছেড়ে পালায় ট্রাক্টরের চালক।খবর দেয় ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়।দুর্ঘটনার জেরে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।ঘাতক ট্রাক্টরটিকে অন্যত্ৰ সরিয়ে রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।কাঁকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।ওই মহিলার মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot