DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, April 24, 2026

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে স্ট্রং রুম, হোলো বৈঠক

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : প্রথম দফার ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর ইভিএমগুলি কড়া নিরাপত্তার মধ্যেই স্ট্রংরুমে সংরক্ষণ করা হয়েছে। দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়কে স্ট্রংরুম হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম এবং পাণ্ডবেশ্বর বিধানসভার প্রতিটি বুথে ব্যবহৃত ইভিএম নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে। স্ট্রংরুম চত্বরে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও গোটা ব্যবস্থার উপর কড়া নজর রাখছেন, যাতে কোনো ধরনের অনিয়ম বা নিরাপত্তা বিঘ্ন না ঘটে।
এদিন স্ট্রংরুমে একটি গুরুত্বপূর্ণ স্ক্রুটিনি বৈঠকও অনুষ্ঠিত হয়। সেখানে নির্বাচন কমিশনের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও এজেন্টরা উপস্থিত ছিলেন। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে তৃণমূলের প্রদীপ মজুমদার, বিজেপির চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং সিপিএমের সীমান্ত চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। অন্যদিকে, দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূলের এজেন্ট অসীমা চক্রবর্তী-সহ বিজেপি ও সিপিএমের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন। পাশাপাশি পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন দলের এজেন্টরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন।
নির্বাচন-পরবর্তী এই গোটা প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুরক্ষিত রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলে জানা গেছে। ভোটগণনার দিন পর্যন্ত একইভাবে কড়া নিরাপত্তা বজায় থাকবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot