DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, April 23, 2026

দুর্গাপুর পূর্ব ,পশ্চিম, পাণ্ডবেশ্বর বিধানসভার ভোটের নানান ছবি সহ প্রার্থীদের সাতকাহন।

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটে রাজ্যজুড়ে ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটদানের শতাংশ দেখে অবাক রাজনৈতিক মহল.. ২০২৬ এর ভোট যেন ঐতিহাসিক ভোট । সারা রাজ্যে প্রথম দফা নির্বাচনের বিভিন্ন জেলার খবর ইতিমধ্যেই আপনারা দেখে নিয়েছেন আমরা শুধু দুর্গাপুর পূর্ব-পশ্চিম এবং পার্শ্ববর্তী পাণ্ডবেশ্বর বিধানসভার কিছু মুহূর্ত কিছু খবর তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে। দুর্গাপুর পূর্ব দুর্গাপুর পশ্চিমের তৃণমূল ও বিজেপি প্রার্থীরা সকাল থেকে কি কি করলেন তার কিছু টুকরো মুহূর্ত.. প্রথমেই আপনাকে দেখাবো দুর্গাপুর এর সিধু কানু ইনডোর স্টেডিয়ামে মডেল ভোটকেন্দ্রের ছবি। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের  তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদার ভোটার তালিকায় বহু মানুষের নাম অন্তর্ভুক্ত না হওয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
এই প্রেক্ষিতে তিনি দুর্গাপুরের ভিড়িঙ্গি স্মশান কালী মন্দিরে পুজো দেন এবং অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য প্রার্থনা করেন। তাঁর বক্তব্য, বহু প্রকৃত ভোটারের নাম তালিকায় না থাকায় গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত।এদিন পুজো দেওয়ার পাশাপাশি তিনি সাধারণ মানুষের ভোটাধিকার সুরক্ষিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং প্রশাসনের কাছে বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানান। অন্যদিকে সকালে দুর্গাপুর স্টেশন সংলগ্ন কালীবাড়িতে পুজো, এরপর নডিহা উদয়ন ক্লাবে সদস্যদের সঙ্গে ক্যারাম খেলা এবং শ্যামপুর বাজারে চায়ে পে চর্চা শেষ করে সিটি সেন্টারে ডাব খেয়ে ফল কিনে রিলাক্স মুডে দিনটি কাটালেন ২৭৭ দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি  প্রার্থী লক্ষণ চন্দ্র ঘোড়ুই। দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত সকালে পুজোআর্চা সেরে বিভিন্ন বুথ পরিদর্শনে যান ।বয়স্ক মানুষদেরকে গেটের বাইরে রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছে অমানবিকভাবে। প্রশাসনের সমস্ত কর্তাদের জানানোর সত্ত্বেও কোন সূরাহা হচ্ছে না কেন্দ্রীয় বাহিনী কারো কথা শুনছে না অমানবিক আচরণ অভিযোগ দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্তের। দুপুরে সিটি সেন্টারে বিদ্যাসাগর স্কুলে সপরিবারে ভোট দিলেন তিনি। অন্যদিকে পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী স্ত্রীকে সঙ্গে নিয়ে সকাল সকাল ভোট দেন।বিকেলের দিকে দুর্গাপুর পূর্ব বিধানসভার ভ্যাম্বএ এলাকার একটি বুথে তৃণমূল-বিজেপির মধ্যে উত্তেজনা । বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের বিক্ষোভ রাস্তায় বসে পুনঃনির্বাচনের দাবিতেকয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আজ দুর্গাপুর পূর্ব পশ্চিমের ও পাণ্ডবেশ্বর বিধানসভার নির্বাচন পর্ব ছিল শান্তিপূর্ণ। এবারে প্রথমবার দুর্গাপুরে ভোট দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভার সাংসদ কীর্তি আজাদ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot