DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, April 15, 2026

বাংলা নববর্ষের দিনে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে মায়ের পূজো দিলেন প্রদীপ মজুমদার

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : নববর্ষের সকালে লম্বা লাইনে দাঁড়িয়ে কালী পুজো দিলেন প্রদীপ মজুমদার।
বাংলা নববর্ষের পবিত্র সকালে সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে কালী পুজো দিলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদার। পরনে ধুতি-পাঞ্জাবি, গাড়ি থেকে নেমেই কোনো প্রোটোকল না মেনে সরাসরি লাইনে দাঁড়িয়ে পড়েন তিনি। দুর্গাপুরের ইস্পাত নগরীর শিবাজী দয়াময়ী কালী বাড়ি এলাকায় এদিন তৈরি হয় এক বিশেষ উৎসবমুখর পরিবেশ। নববর্ষের সূচনায় প্রার্থনা ও পুজো দিতে এসে সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হয়ে দাঁড়ানোর এই দৃশ্য উপস্থিত ভক্তদের মধ্যে আলাদা অনুভূতি তৈরি করে। অনেকেই তাঁর এই সরল আচরণকে স্বাগত জানান।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot