দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : শেষ মুহূর্তে ভোটের প্রচারে সরগরম দুর্গাপুর। আজ দুর্গাপুরে একদিকে দুর্গাপুর পূর্ব ও পশ্চিমের দুই তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার ও কবি দত্তের সমর্থনে চতুরঙ্গ ময়দানে জনসভা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর অন্যদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের র্যালি দুর্গাপুর ইস্পাত নগরীতে। সবমিলিয়ে দুর্গাপুর শহরে এই দুটি হাই ভোল্টেজ নেতা-নেত্রীর সভা ও রেলি সামলাতে হিমশিম খেয়েছে নগর প্রশাসন সহ পুলিশ ও ট্রাফিক বিভাগ। তবে দুটি নির্বাচনী প্রচার ও সভা খুব নির্বিঘ্নে সম্পন্ন করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক কেন্দ্রীয় সরকারের নানান ইস্যু নিয়ে সরব হয়ে আক্রমণ করেছেন বিজেপি সরকারকে তার বিভিন্ন অভিযোগ ও বিশ্লেষণ এর মাধ্যমে। অন্যদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে বিজেপি সরকার এলে মানুষ আর্থিকভাবে কি কি সুবিধা পাবেন এবং কি কি উন্নয়ন হবে প্রতিশ্রুতি সহ তার খতিয়ান তুলে ধরেছেন তার র্যালিতে বক্তব্যের মাধ্যমে। সব মিলিয়ে শিল্প শহর দুর্গাপুরে ভোটের উত্তাপ বাড়ছে বিভিন্ন নির্বাচনী প্রচারে। এখন জিতবে কে তা বিচার করবে জনগণ।
Post Top Ad
Your Ad Spot
Monday, April 13, 2026
Home
Unlabelled
নির্বাচনী প্রচারে আজ দুর্গাপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
নির্বাচনী প্রচারে আজ দুর্গাপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment