DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, March 27, 2026

দুর্ঘটনায় মৃ*তের পরিবারকে কোটি টাকার বেশি ক্ষতি পূরণের নির্দেশ দুর্গাপুর মহকুমা আদালতের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : কোটি টাকা ক্ষতিপূরণ এর নির্দেশ দিলেন দুর্গাপুর মহকুমা আদালতের ফাস্ট ট্রাক বিচারক গিরিজনন্দ জানা।
গত ৫ই মার্চ ২০২০  আসানসোলের নিঘা মোড়ে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারান দুর্গাপুরের বাসিন্দা চিরঞ্জীব মুসিব ও তার মা রেখা মুসিব।
চিরঞ্জিব বাবু তার নিজের একটি চারচাকা করে NH 19 রাস্তা ধরে আসনসোলে বাড়িতে দোল উৎসব  উৎযাপনের জন্য মা,বোন,ভাগ্নে কে নিয়ে যাচ্ছিলেন । জামুড়িয়া থানার নিঘা মোড়ে আচমকা একটি ড্যাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ট্রাক সহ উক্ত চিরঞ্জিব বাবুর গাড়িটিকে। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি ও তার মা রেখা মুসিব । বোন ও ভাগ্নে কে গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে বের করে প্রাণ বাঁচায় স্থানীয় পুলিশ প্রশাসন।
চিরঞ্জিব বাবু পেশায় uco bank এর Ast. Managee উখড়া ব্রাঞ্চ এ কর্মরত ছিলেন।
ঘটনায় বিমূঢ়  পিতা । দুর্গাপুর ইস্পাত কারখানায় ঠিকা শ্রমিক হিসাবে দীর্ঘদিন দারিদ্রতার মধ্যে ছেলেকে লেখা পড়া করিয়ে শেষ মেশ একটা সরকারি ব্যাংক এ অফিসারের পদে নিযুক্ত করাতে পেরে সুখের স্বপ্ন দেখছিলেন। ছেলের বিয়ে দিয়ে স্বচ্ছন্দে দিন কাটছিলেন স্বপরিবারে। হঠাৎ বাদ সাজলো নিয়তি।
চিরঞ্জিব বাবুর পিতা ও তাঁর স্ত্রী উপযুক্ত ক্ষতি পূরণের জন্য মামলা করেন দুর্গাপুর মহকুমা আদালতে।আজ তারই রায় ঘোষণা করলেন আদালতের মহামান্য বিচারপতি শ্রী গিরিজনন্দ জানা সাহেব।
মুসিব বাবুর আইনজীবী আয়ুব আনসারী বলেন একটি উদিওমান পরিবার কি ভাবে তাসের ঘরের মতো ভেঙে যায় এটা নিজে অনুভব করতে পেরেছিলাম বলেই শতবাধা বিপত্তি পেরিয়ে দীর্ঘ প্রায় ৫ বছর পর এই রায়।
এই রায়ে ৬ শতাংশ সুদ সহ মোট ১ কোটি ২৯ লক্ষ টাকা আগামী ১ মাসের মধ্যে ঘাতক ডাম্পারের ইন্সুরেন্স কোম্পানি আবেদন কারীদের প্রদান করার নির্দেশ দিলেন আদালত। এই রায়দান উক্ত পরিবারের কিছুটা আর্থিক স্বচ্ছলতা ফিরাতে সাহায্য করবে।কারণ টাকা মানুষের পরিপূরক নয় কিন্তু একজন উপার্জনকরি মানুষের অবর্তমানে কিছুটা আর্থিক নিরাপত্তা হিসেবে কাজ করে। 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot