দলের প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহার ফুটবল ময়দানে জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলের প্রস্তুতির খুঁটিনাটির তদারকিতে রয়েছে প্রশাসন ও তৃণমূলের নেতা কর্মীরা। নিরাপত্তা ব্যবস্থার জোরদার করতে জায়গায় জায়গায় রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর দল। সবার তলের পাশেই তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি শতদীপ ঘটক জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন তাদের প্রার্থীর সমর্থনে লাউদোহা এলাকায় । এটা এলাকাবাসী ও তৃণমূল নেতা হিসাবে তাদের কাছে গর্বের। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভার পর এলাকায় অন্তত একলাখ বেশি ভোটে জয়লাভ করবে তাদের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ভোটের ঘন্টা বাজতেই সব রাজনৈতিক দলগুলি নিজ নিজ প্রচারের ব্যস্ত। এবারের বিধানসভা নির্বাচনে পাণ্ডবেশ্বর বিধানসভার দিকে নজর রয়েছে সবার। পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। তার বিপক্ষে বিজেপি প্রার্থী জিতেন্দ্র নাথ তেওয়ারি।
No comments:
Post a Comment