DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, June 22, 2026

দুর্গাপুরের মহানন্দা ক্যান্সার হাসপাতালে LIC -র তরফ থেকে অত্যাধুনিক লেপ্রোস্কোপিক যন্ত্র প্রদান

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : এলআইসি-র উদ্যোগে মহানন্দা ক্যান্সার হাসপাতালে অত্যাধুনিক ল্যাপারোস্কোপিক যন্ত্র প্রদান।
গোল্ডেন জুবিলি ফাউন্ডেশনের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবায় নতুন সংযোজন।
 এলআইসি র ইস্টার্ন জোনাল অফিস তাদের ‘গোল্ডেন জুবিলি ফাউন্ডেশন’ তহবিলের আওতায় মহানন্দা হসপিটাল কে একটি অত্যাধুনিক সার্জিক্যাল ল্যাপারোস্কোপিক যন্ত্র প্রদান করেছে। হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এলআইসি-র জোনাল ম্যানেজার আশুতোষ কুমার আনুষ্ঠানিকভাবে যন্ত্রটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলআইসি-র রিজিওনাল ম্যানেজার (মার্কেটিং) অভিজিৎ ঘোষ দস্তিদার, আসানসোল ডিভিশনের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার বিবেকানন্দ ঘোষ এবং জোনাল ও ডিভিশনাল স্তরের একাধিক আধিকারিক।
হাসপাতালের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক দীপক দাস এবং বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডা. কুণাল চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে মোহনন্দা ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল দুর্গাপুর ও সংলগ্ন শিল্পাঞ্চলের মানুষের জন্য সুলভ ও মানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা প্রদান করে আসছে। এলআইসি-র সহায়তায় প্রাপ্ত এই আধুনিক যন্ত্র ক্যান্সার রোগীদের আরও উন্নত, নিরাপদ ও কম কষ্টদায়ক চিকিৎসা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নিজের বক্তব্যে আশুতোষ কুমার এলআইসি-র মূল মন্ত্র জনগণের টাকা জনগণের কল্যাণে  উল্লেখ করে বলেন, এলআইসি শুধু বিমা পরিষেবা প্রদানকারী সংস্থা নয়, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। গোল্ডেন জুবিলি ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন জনহিতকর ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো সেই সামাজিক দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ।
উপস্থিত বিশিষ্টজনেরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতে আরও বেশি মানুষের উপকারে আসবে। বিশেষ করে ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তির সংযোজন রোগীদের উন্নত চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়াবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot