দুর্গাপুরে চুরির ঘটনা যেন কিছুতেই থামছে না। দিন দু’য়েক আগেই টেগর প্লেস এলাকায় দিনের বেলায় ইস্পাত কারখানার এক কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই, শনিবার রাতে ফের চুরির চেষ্টা হল ট্রাঙ্ক রোড এলাকায়। এবার দুষ্কৃতীদের লক্ষ্য ছিল একটি টায়ারের দোকান।
অভিযোগ, দুষ্কৃতীরা দোকানের পাশেই থাকা একটি ট্রান্সফরমারের গেট খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পাশাপাশি দোকানের উপরে থাকা কিছু লোহার সামগ্রীও চুরি করার চেষ্টা চালায় তারা। যদিও শেষ পর্যন্ত সেগুলি নিয়ে যেতে পারেনি বলেই জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত প্রায় ছ’মাস ধরে এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে। কিন্তু সেই তুলনায় পুলিশ প্রশাসনের তৎপরতা চোখে পড়ছে না। এমনকি বহু ক্ষেত্রেই চুরির লিখিত অভিযোগ নিতেও অনীহা দেখাচ্ছে স্থানীয় এজোন ফাঁড়ির পুলিশ—এমন অভিযোগও তুলেছেন বাসিন্দারা।
No comments:
Post a Comment