DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, February 25, 2026

SBSTC- র কুড়িটি নতুন সিএনজি বাসের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী দুর্গাপুরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দক্ষিণবঙ্গের গণ পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও পরিবেশবান্ধব করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এসবিএসটিসি)-র ২০টি নতুন সিএনজি বাসের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুর্গাপুরের সিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক কর্তারা।
এদিন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সবুজ সাথী সাইকেল বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন, বিচারবিভাগীয় ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলাম এস, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল, মহকুমা শাসক সুমন বিশ্বাস, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি, সহকারী সভাধিপতি বিষ্ণুদেও নুনিয়া, ডেপুটি কমিশনার (পূর্ব) অভিষেক গুপ্তা, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব এবং সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায়-সহ অনেকে।
পরিবহণ সংস্থার তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রুটে এই ২০টি সিএনজি বাস চলাচল করবে। চারটি বাস ঝাড়গ্রাম–কলকাতা, একটি পটাশপুর–করুণাময়ী, একটি আসানসোল–ঝিলিমিলি, একটি বর্ধমান–ঝাড়গ্রাম, একটি বর্ধমান–বাঁকুড়া, একটি বর্ধমান–আসানসোল, চারটি বেলঘরিয়া (করুণাময়ী)–আসানসোল, একটি বেলঘরিয়া (করুণাময়ী)–বাঁকুড়া, পাঁচটি বেলঘরিয়া–দীঘা এবং একটি বেলঘরিয়া–টাকি রুটে চলবে। মোট ১০টি রুটে এই ২০টি বাস পরিষেবা দেবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot