তোলাবাজি,সন্ত্রাস এবং অবৈধ বালি পাচারের অভিযোগে গ্রেফতার পাণ্ডবেশ্বরের বৈদ্যনাথপুর অঞ্চলের যুব তৃণমূল সভাপতি শেখ আলাউদ্দিনকে লক্ষ্য করে ডিমবৃষ্টি করল ক্ষুব্ধ জনতা। শনিবার পাণ্ডবেশ্বর থানা থেকে ধৃতকে কোমড়ে দড়ি পরিয়ে বের করে আদালতে নিয়ে যাওয়ার সময় উত্তপ্ত হয়ে ওঠে থানা চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী।অভিযোগ, অজয় নদ থেকে ট্রাক্টর ও ডাম্পারের মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধ বালি পাচার চলত শেখ আলাউদ্দিনের মদতে। পাশাপাশি তোলাবাজি, সন্ত্রাস-সহ একাধিক অবৈধ কর্মকাণ্ডের সঙ্গেও তার নাম জড়িয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তৃণমূল আমলে এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেছিল সে বলেও অভিযোগ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেখ আলাউদ্দিনের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে বিজেপি ক্ষমতায় আসতেই দিকে দিকে অবৈধ কাজকর্মের সাথে জড়িত তৃণমূল নেতারা গ্রেপ্তার হচ্ছে। শুক্রবার তাকে গ্রেফতার করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করার জন্য থানার বাইরে আনা হলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। মুহূর্তের মধ্যে থানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে ধৃতকে আদালতে নিয়ে যাওয়া হয়।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : অবৈধ বালি পাচার, তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে ধৃত তৃণমূল যুব সভাপতিকে লক্ষ্য করে ডিমবৃষ্টি...
No comments:
Post a Comment