DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, February 26, 2026

ADDA-র উদ্যোগে দুর্গাপুরের এমএএমসি গেস্ট হাউসে UPSC কোচিং সেন্টার ও ওল্ড এজ হোম

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আসানসোল দুর্গাপুর উন্নয়নের পর্ষদের গুরুত্বপূর্ণ বড় উদ্যোগ। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ-এর উদ্যোগে এবং জয় বালাজি ইন্ডাস্ট্রিজ-এর সহযোগিতায় দুর্গাপুর-এর এম এ এম সি (Mining & Allied Machinery Corporation) গেস্ট হাউসে চালু হতে চলেছে একটি ইউপিএসসি কোচিং সেন্টার ও ওল্ড এজ হোম। দীর্ঘদিন ধরে কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে আবাসন নগরীতে থাকা এই গুরুত্বপূর্ণ গেস্ট হাউস টি খুব খারাপ অবস্থায় পড়ে ছিল। শহরের শিক্ষার উন্নয়ন ও বয়স্ক নাগরিকদের  সুবিধার্থে প্রকল্পের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগম-এর চেয়ারম্যান আব্দুল কালাম আজাদ ইসলাম, দুর্গাপুরের মহকুমা শাসক সুমন দত্ত, জয় বালাজি ইন্ডাস্ট্রির কর্ণধার গৌরব জিজোডিয়া, পর্ষদের সিইও অদিতি চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্যোক্তাদের দাবি, কলকাতা-র পরে রাজ্যে এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে একই সঙ্গে ইউপিএসসি প্রস্তুতির জন্য আধুনিক কোচিং সুবিধা এবং প্রবীণদের জন্য আবাসনের ব্যবস্থা থাকবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও এমএএমসি এলাকার মানুষজন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot