দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ায় হঠাৎই চাঞ্চল্যের সৃষ্টি হয় আজ সকালে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আইনজীবী ও সাধারণ মানুষকে দ্রুত আদালত ভবন থেকে বেরিয়ে যেতে বলা হয় এবং ভবন ফাঁকা করার নির্দেশ জারি করা হয়। আইনজীবী থেকে সাধারণ মানুষ, বিচারপ্রার্থী, এই ভবনে থাকা অন্যান্য সরকারি অফিসের কর্মী, সাধারণ মানুষ সকলেই রাস্তার উপরে এসে আতঙ্কে দাঁড়িয়ে থাকে। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে যায় দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে। বোম স্কোয়াডকেও তলব করা হয়েছে বলে জানান সুবীর রায়, এসিপি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কোয়াড সহ পুলিশ কুকুরের বিশেষ টিম। শুরু হয় আদালত চত্ব জুড়ে তল্লাশি অভিযান। অন্যদিকে আসানসোল জেলা আদালতেও একইভাবে বোমাতঙ্কের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আসানসোল থেকে এই খবর আসে দুর্গাপুরে। সকলকেই আদালত ভবন থেকে বাইরে বের করে এনে শুরু হয় তল্লাশি অভিযান। জেলার দুটি আদালতে কেনই বোমাতঙ্কের ঘটনায় চাঞ্চল্য ছড়ানো হল সেই বিষয়ে জোর তদন্ত শুরু করেছে পুলিশ।
Post Top Ad
Your Ad Spot
Tuesday, February 24, 2026
Home
Unlabelled
দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্কের ঘটনায় চাঞ্চল্য , আসানসোল জেলা আদালতেও আতঙ্ক
দুর্গাপুর মহকুমা আদালতে বোমাতঙ্কের ঘটনায় চাঞ্চল্য , আসানসোল জেলা আদালতেও আতঙ্ক
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment