DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, February 19, 2026

দুর্গাপুরে DVC র তাপ বিদ্যুৎ প্রকল্প শুরু করতে তৎপর প্রসাশন। জরুরি বৈঠকে সাংসদ কীর্তি আজাদ

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দামোদর ভ্যালি কর্পোরেশনের নতুন ইউনিট গড়তে তৎপর প্রশাসন, বৈঠকে সাংসদ কীর্তি আজাদ,।
দুর্গাপুর: শিল্পোন্নয়নের লক্ষ্যে DVC র ৮০০ মেগাওয়াটের নতুন ইউনিট গড়ে তোলার কাজ জোরকদমে এগোচ্ছে দুর্গাপুরে । প্রকল্প বাস্তবায়ন ও প্রশাসনিক জটিলতা দূর করতে বুধবার সন্ধ্যায় মহকুমা প্রশাসনিক ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান–দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক, বনদপ্তর সহ জেলা ও ডিভিসির একাধিক শীর্ষ আধিকারিক। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই প্রকল্প শুধু শিল্প সম্প্রসারণই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষার দিকেও বিশেষ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করা হবে।
প্রকল্পের জন্য প্রায় ৭ হাজার গাছ কাটতে হবে বলে জানানো হয়েছে। তবে তার পরিবর্তে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বহু গাছ প্রতিস্থাপন ও নতুন করে প্রায় ৩৫ হাজার গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে প্রকল্প কর্তৃপক্ষ সূত্রে খবর। আরো গাছ লাগানো হবে বনাঞ্চল তৈরি হবে।
বৈঠকের আগে প্রশাসনিক ভবনের সামনে এলাকার বাসিন্দাদের ভিড় লক্ষ্য করা যায়। সাংসদ কীর্তি আজাদ পৌঁছালে তাঁকে ঘিরে দ্রুত প্রকল্প সম্পন্ন করার দাবি জানান স্থানীয়রা। অনেকেই ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot