DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, February 18, 2026

দুর্গাপুরে এসে পথ হারানো বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি অসুস্থ ছেলের কাছে পৌঁছে দিলেন ট্রাফিক বিভাগের অফিসার কর্মীরা

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরের ট্রাফিক বিভাগের মানবিক মুখ।অসুস্থ ছেলেকে দেখতে ভীমগড়, রতনপুর থেকে সোজা দুর্গাপুরে আসেন এক বৃদ্ধা।  পুলিশ সূত্রে খবর বুধবার বেলার দিকে গান্ধী মোর সংলগ্ন এক বেসরকারি হাসপাতালের সামনে এক বৃদ্ধাকে অসহায় অবস্থায় দেখে ট্রাফিক ডিউটি কর্তব্যরত ট্রাফিক গার্ড সৌরভ দাস বৃদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি ট্রাফিক ওসি সুকান্ত দাস এর নজরে আনেন। সুকান্ত বাবু তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছন এবং  বৃদ্ধার কাছ থেকে একটি ফোন নাম্বার নিয়ে ফোন করে জানতে পারেন বৃদ্ধার ছেলে জগবন্ধু পাঁজা বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে আছে। তাকে দেখতেই বৃদ্ধার এতদুর থেকে ছুটে আসা। পুলিশি সহযোগিতায় বৃদ্ধাকে বিধান নগরের বেসরকারি হাসপাতালে এনে তার পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেন ট্রাফিক ওসি সুকান্ত বাবু। মানুষের পাশে আবারও ট্রাফিক বিভাগের মানবিক দৃষ্টিভঙ্গির ছবি আবারো ধরা পড়লো দুর্গাপুরে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot