অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৭ সালে গণমাধ্যমের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। প্রথম থেকেই রজত বৃহন্ন*লার পরিচয় জানতেন। এরপর দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, ব্যবসা শুরু করার কথা বলে এবং বিভিন্ন সময়ে নানা অজুহাতে রজত তাঁর কাছ থেকে ধাপে ধাপে মোট প্রায় ১৫ লক্ষ টাকা নেন। দীর্ঘদিনের বিশ্বাসের সম্পর্ক থাকায় তিনি কোনও সন্দেহ করেননি। ২০২২ সালে টাকা ফেরত চাইলে সম্পর্কের অবনতি ঘটে এবং দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়। শেষ পর্যন্ত উপায় না দেখে তিনি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট-এর অধীন কোক ওভেন থানা-য় লিখিত অভিযোগ দায়ের করেন।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : প্রেমের সম্পর্কের আড়ালে আর্থিক প্রতারণার অভিযোগে শিল্পাঞ্চলে চাঞ্চল্য ছড়িয়েছে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের শ্যামপুর কলোনির বাসিন্দা রজত দাসের বিরুদ্ধে প্রায় ১৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ তুলেছেন হাওড়া-র এক বৃহ*ন্নলা।
No comments:
Post a Comment