DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, February 23, 2026

দুর্গাপুরে ডিটিপিএস এলাকায় ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে বিক্ষোভ বিজেপির

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ডিভিসি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ, রাজনৈতিক তরজা তুঙ্গে
দুর্গাপুর: DVC এর অধীন দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের গেটের সামনে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হল ভারতীয় মজদুর সংঘ (BMS) ও BJP নেতৃত্ব। সোমবার সকালে শুরু হওয়া এই কর্মসূচিকে ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের অভিযোগ, একশ্রেণীর আধিকারিক দুর্নীতির সঙ্গে যুক্ত এবং নিয়োগের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হচ্ছে। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডলের নেতৃত্বে আন্দোলন চলাকালীন নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসার ঘটনাও ঘটে। আন্দোলনকারীরা দাবি করেন, তাঁদের সংগঠনের কর্মীদের কাজ না দিয়ে বেছে বেছে অন্যদের নিয়োগ করা হচ্ছে। এই অভিযোগের জবাবে তীব্র কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস। দলের জেলা সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থার বিরুদ্ধে বিজেপির এই বিক্ষোভ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং কেন্দ্রীয় সংস্থায় নিয়োগ নিয়ে তৃণমূলকে দায়ী করার অভিযোগ ভিত্তিহীন।
ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের শিল্পাঞ্চলে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot