রবিবার ছুটির দিনে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সপরিবারে উপস্থিত হয়ে আড্ডা, খাওয়া-দাওয়া আর মিলনমেলায় মাতেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দুর্গাপুরবাসী। ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পল্লব নাগের উদ্যোগে প্রতিবছর এই উৎসবের আয়োজন করা হয়, আর দেখতে দেখতে পাঁচ বছরে পৌঁছে গেল এই জনপ্রিয় অনুষ্ঠান।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : মাছে ভাতে বাঙালি উৎসবে জমজমাট দুর্গাপুর, পাঁচ বছরে পদার্পণ। দুর্গাপুরে অনুষ্ঠিত হল একদিনের “মাছে ভাতে বাঙালি” উৎসব, যা এ বছর পাঁচ বছরে পদার্পণ করল। রবিবার শহরের রবীন্দ্রভবন প্রাঙ্গণে শুরু হয় বাঙালির প্রিয় খাদ্যকে কেন্দ্র করে এই অভিনব আয়োজন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবারের জন্য প্রবেশমূল্য ধার্য ছিল ১০০ টাকা। ছিল প্রায় ষোলো রকমের মাছের পদ—যা সবাই মন পেট ভরে তৃপ্তি সহকারে উপভোগ করেন।
No comments:
Post a Comment