বাইকের সাইলেন্সার থেকে আগুনের ফুলকি, বিকট শব্দে গুলির আওয়াজ এতেই অতিষ্ঠ দুর্গাপুরবাসী। শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই এই ‘হলিউড-টালিউড মার্কা’ শব্দ ও আলো-আতঙ্কে নাজেহাল পথচারী ও গাড়িচালকরা।এই দৌরাত্ম্য রুখতে শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের গান্ধী মোড়ে বিশেষ অভিযান চালায় আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। অভিযানে শব্দবাজ বাইক, আগুন ছোড়া এক্সহস্ট ও বেআইনি সাইলেন্সারযুক্ত একাধিক বাইক আটক করা হয়। চালকদের জরিমানার পাশাপাশি কড়া ধমকও দেয় পুলিশ। ট্রাফিক ইন্সপেক্টর-৩ সন্তোষ ভকত জানান, “ভবিষ্যতে এই ধরনের সাইলেন্সার থাকলে আর সতর্কবার্তা নয়। সরাসরি কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে লাইসেন্স বাতিল ও গাড়ি আটক করা হবে।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : শব্দবাজ বাইকের দাপট রুখতে কড়া ট্রাফিক অভিযান দুর্গাপুরে
No comments:
Post a Comment