DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, February 8, 2026

দুর্গাপুরে অনুষ্ঠিত হলো দুর্গাপুর 5K ম্যারাথন দুর্গাপুরের কয়েকটি সংস্থার যৌথ উদ্যোগে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর ও জংশনমলের উদ্যোগে, ডিএসএমএস কলেজ এবং দুর্গাপুর মোহনবাগান ফ্যানস ক্লাবের সহযোগিতায় দুর্গাপুর জংশন মল থেকে অনুষ্ঠিত হলো দুর্গাপুর 5K ম্যারাথন। এ উপলক্ষে উপস্থিত ছিলেন  পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, অভিনেত্রী ঋতুপর্ণা বসাক সহ উদ্যোক্তারা।উদ্যোক্তারা জানান গত দু’বছর ধরে ‘রান ফর ডায়াবেটিস’-এর পাশাপাশি এ বছর যুক্ত হয়েছে ‘রান ফর এনভারমেন্ট’। পুরুষ ও মহিলা—দুই বিভাগে মোট ১০০০ জন প্রতিযোগী অংশ নেয়। দুই বিভাগেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকা। এছাড়া পাঁচ কিলোমিটার দৌড় সম্পূর্ণকারী প্রত্যেক প্রতিযোগীকে মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot