DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, February 6, 2026

বাংলার বাজেট নিয়ে মানুষের পাশে থাকার বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর নরেন্দ্রনাথ চক্রবর্তী

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : রাজ্য বাজেট নিয়ে পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর মহিলা ও যুব নেতৃত্ব কর্মীদের নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন দুর্গাপুর এর জেলা অফিসে। উচ্ছ্বাসে সবুজ আবিরের টিকা নিয়ে স্লোগানে মাতলেন মহিলা নেত্রী,কর্মীরা।নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন জেলা জুড়ে ব্লক স্তরে বুথ লেভেলে তারা রাজ্য বাজেটের মা মাটি মানুষের সরকারের মানুষের পাশে থাকার যে বাজেট করা হয়েছে তা তুলে ধরা হবে। কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে এসব মানুষকে জানাতে হবে বোঝাতে হবে। কেন্দ্রীয় বাজেটে কিছুই পায় নি বাংলা। বাংলার রাজ্য বাজেটে জনগণের জন্য বিভিন্ন প্রকল্পে মুখ্যমন্ত্রী দু হাত ভরে সবার জন্য যে সমস্ত প্রকল্পর ঘোষণা করেছেন তা মানুষকে জানাতে হবে। এর জন্য দু-একদিনের মধ্যে তিনি জরুরী বৈঠক করবেন সকলের সঙ্গে।
করিডর নয়, রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে হবে: দুর্গাপুরে বিজেপিকে আক্রমণ তৃণমূল জেলা সভাপতির।দুর্গাপুরে সাংবাদিক বৈঠকে রাজ্য বাজেটের প্রশংসা করে বিজেপিকে কড়া আক্রমণ করলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, শিল্প করিডরের ঘোষণা দিয়ে মানুষের পেট ভরবে না—দুর্গাপুরের বন্ধ রাষ্ট্রায়ত্ত সার কারখানা, এমএএমসি ও বিওজিএল চালু করতে হবে। তাঁর অভিযোগ, বিজেপি সাংসদ থাকাকালীন সুরিন্দর সিং আলুওয়ালিয়া এসব কারখানা খোলার দাবি তোলেননি, অথচ তৃণমূল সাংসদ কীর্তি আজাদ তা নিয়ে আওয়াজ তুলেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিন্দিতা মুখোপাধ্যায়, অসীমা চক্রবর্তী, প্রভাত চট্টোপাধ্যায়, পঙ্কজ রায় সরকার, পার্থ দেওয়াসী, অভিনব ব্যানার্জি-সহ তৃণমূল ও যুব নেতৃত্ব সহ প্রাক্তন মহিলা কাউন্সিলর রা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot