DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, February 4, 2026

স্কুলের হস্টেল থেকে ছাত্রের মৃ*তদে*হ উদ্ধার, চাঞ্চল্য অন্ডাল বিমানগরীর একটি স্কুলে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ইংরেজি মাধ্যম স্কুলের হোস্টেল থেকে ছাত্রের ঝুলন্ত দে*হ উদ্ধার ঘিরে চাঞ্চল্য. মৃত ছাত্রের কাকার দাবি তাকে হত্যা করা হয়েছে।  অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর সংলগ্ন  একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেণীর পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত ছাত্রের নাম মাজিদ আনসারি(১৫) পুরুলিয়ার বাসিন্দা। সে ওই বেসরকারি স্কুলের আবাসিক হোস্টেলে থাকত বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়,  বুধবার স্কুলের হোস্টেলের নিজের ঘর থেকেই ওই ছাত্রের ঝুলন্ত দে*হ উদ্ধার হয়। গলায় ফাঁ*স লাগিয়ে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান অন্ডাল থানার পুলিশ ও অন্ডাল এসিপি দ্বীপ কুমার দাস। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।এই ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে, মানসিক চাপ নাকি অন্য কোনও বিষয় তা খতিয়ে দেখছে পুলিশ। স্কুল কর্তৃপক্ষ ও মৃত ছাত্রের সহপাঠীদের সঙ্গে কথা বলে গোটা বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ জানিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot