DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, February 2, 2026

রাজ্য সরকারের উদ্যোগে ADDA র পক্ষ থেকে দুর্গাপুরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক  :  রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আজ দুপুরে দুর্গাপুরের ব্যস্ততম রাস্তা সঞ্জীব স্মরণীর প্রশস্তিকরন ও শক্তিশালী করণের কাজে সূচনা আনুষ্ঠানিকভাবে করা হলো। প্রসঙ্গত এই রাস্তার ভার্চুয়াল শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাস্তা প্রশস্তিকরণের কাজ শুরু হওয়াতে খুশি এলাকাবাসী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার,এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল মুখোপাধ্যায়, শিল্পপতি নবনীত আগারওয়াল, উদ্যোগপতি সূর্য কেশ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই রাস্তা নির্মাণে প্রায় ২.৫ কোটি টাকা ব্যয় হবে। অন্যদিকে  আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আজ দুপুরে দুর্গাপুর নগর নিগমের ৩৭ নম্বর ওয়ার্ড অঙ্গদপুর এলাকায় একটি কমিউনিটি হল নির্মাণের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার,এডিডিএ'র চেয়ারম্যান কবি দত্ত, স্থানীয় প্রাক্তন পুরপিতা স্বরূপ মন্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা ও স্থানীয় গ্রামবাসীরা। এছাড়া আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে আজ দুপুরে দুর্গাপুর মহকুমার অন্তর্গত কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের কুলডিহা গ্রামে একটি (RCC drain) নিকাশী নালা নির্মাণের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার,এডিডিএর চেয়ারম্যান সেই কবি দত্ত, কাঁকসা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সৌরভ গুপ্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot