DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, February 1, 2026

দুর্গাপুরের ভগৎ সিং ক্রীড়াঙ্গনের পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব নেবে সিএবি বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর: ভগৎ সিং ক্রীড়াঙ্গনের পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব নেবে সিএবি । দুর্গাপুরের সিটি সেন্টারে ভগৎ সিং ক্রীড়াঙ্গনের পরিকাঠামো দেখে খুশি হয়ে স্টেডিয়ামের ড্রেসিংরুম সহ সমস্ত পরিকাঠামোগত উন্নয়নের দায়িত্ব নেওয়ার ঘোষণা করলেন সিএবির সভাপতি ও প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, এই স্টেডিয়ামে নিয়মিতভাবে সিএবির পুরুষ ও মহিলা ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে আয়োজিত স্পোর্টস কার্নিভালের শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর এই ঘোষণায় খুশি দুর্গাপুরের ক্রীড়া মহল ও প্রশাসন। দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, বাংলার মহারাজের এই ঘোষণা দুর্গাপুরবাসীর কাছে অত্যন্ত গর্বের।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot