দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : নেতাজীর অন্তর্ধান ও রাশিয়ার সাইবেরিয়ার জেলে তার মৃত্যুর তথ্য সংক্রান্ত অল ইন্ডিয়া লিগ্যাল এড ফোরামের সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায়ের লেখা বই " চেকা দ্যা রোড অফ বোনস" । গত বছর মাননীয় জয়দীপ মুখোপাধ্যায় জার্মানিতে গিয়ে নেতাজী সুভাষচন্দ্র বসুর সুযোগ্যা কন্যা ডঃ অনিতা বসু পাফ কে তুলে দিয়েছিলেন। জয়দীপ বাবু বলেন এই বইটি নেতাজীর কন্যা অনিতা বোস কর্তৃক যথাযথ ভাবে সমাদৃত হয়েছিল। উল্লেখ করা যায় যে বিচারপতি মনোজ মুখার্জী কমিশনের রিপোর্ট অনুযায়ী নেতাজী সুভাষচন্দ্র বসুর মৃত্যু তাইওয়ানে বিমান দুর্ঘটনায় হয়নি এটা স্পষ্ট। সুভাষচন্দ্র বোস রাশিয়ার সাইবেরিয়ার জেলের বাইরেও বেরোতে পারেননি। তিনি গুমনামি বাবা নামে কোন সাধু ও হয়ে যান নি । বিচারপতি সহায় কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওই বাবাদের গুমনামি বাবা সুভাষচন্দ্র বসু ছিলেন না ।তৎকালীন কংগ্রেস সরকার ও তৎকালীন আই. বি চিফ ভোলানাথ মল্লিকের নির্দেশে কতগুলি ড্যামিকে নেতাজী সাধু বাবা হয়ে গেছেন বলে চালানো হয়েছিল সুকৌশলে মানুষকে বিভ্রান্ত করার জন্য । সাইবেরিয়ার ইয়াস্তুক জেলে সুভাষচন্দ্র বসুকে রাখা হয়েছিল এবং তার প্রতি নির্মম অত্যাচার করেছিল রাশিয়ান গোয়েন্দা সংস্থা KGB ও আমেরিকান গোয়েন্দা সংস্থা CIA ।সমস্ত কিছু জানা সত্ত্বেও তৎকালীন ভারত সরকার সুভাষচন্দ্র বোস কে সাইবেরিয়ার জেল থেকে মুক্ত করবার কোন চেষ্টা করেনি নিজেদের রাজনৈতিক স্বার্থে । রাশিয়ার রাষ্ট্রদূত থাকাকালীন নেহেরুর বোন বিজয়া লক্ষ্মী পন্ডিত ও সর্বপল্লী রাধাকৃষ্ণাণ সবকিছু জেনেও চুপ করে থাকতে বাধ্য হয়েছিলেন। এদেশে কমিউনিস্ট পার্টির নেতারাও সবকিছু জানতেন কিন্তু কোন প্রতিবাদ করেননি। ভারত সরকার এবং বর্তমান রাশিয়া সরকার একসঙ্গে বসে কূটনৈতিক বাধ্যবাধকতা মেনে সাইবেরিয়াতে নেতাজীর মৃত্যু সংক্রান্ত ফাইল প্রকাশ না করলে নেতাজির অন্তর্ধান নিয়ে বিগত ৮০ বছরের এই বিতর্কের অবসান ঘটবে না । ভারত এবং রাশিয়া পারস্পরিক বন্ধু রাষ্ট্র। সাইবেরিয়াতে নেতাজীর মৃত্যু সংক্রান্ত সত্য প্রকাশে এলে রাশিয়ার সঙ্গে কোন সম্পর্ক নষ্ট হবে না । কারণ এখন সবটাই ইতিহাস ।
Post Top Ad
Your Ad Spot
Saturday, January 31, 2026
Home
Unlabelled
নেতাজির অন্তর্ধান ও মৃত্যু রহস্য নিয়ে জয়দীপ মুখোপাধ্যায়ের লেখা বই " চেকা দ্যা রোড অফ বোনস"
নেতাজির অন্তর্ধান ও মৃত্যু রহস্য নিয়ে জয়দীপ মুখোপাধ্যায়ের লেখা বই " চেকা দ্যা রোড অফ বোনস"
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment