DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, February 27, 2026

দুর্গাপুরের কোক ওভেন থানার তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যে ধরা পড়লো মোবাইল ছিনতাইবাজরা

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরের পিয়ালা গ্রামের তিন ছিনতাইবাজ কে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলো কোক ওভেন থানার পুলিশের আরও এক বড় সাফল্য।
ছিনতাইয়ের একটি ঘটনায় কয়েক ঘন্টার মধ্যেই অভিযানে নেমে তিন দুষ্কৃতিকে গ্রেফতার করল কোক ওভেন থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে ঋতু ঘোষ নামে বন্ধন ব্যাঙ্কের এক মহিলাকর্মী কাজ সেরে স্কুটি করে সিটি সেন্টারে তার নিজের ব্রাঞ্চে ফিরছিলেন। পিয়ালা গ্রামের কাছে সার্ভিস রোডে আসতেই তিন যুবক তাকে আটকানোর চেষ্টা করে এবং সেই সময় তার কাছ থেকে তার মোবাইলটি কেড়ে নিয়ে তিন যুবক পাশের জঙ্গলের দিকে পালিয়ে যায়। কিছুক্ষনের মধ্যেই কোক ওভেন থানায় এই খবর এলে থানার ওসি বিজয় দলপতি দ্রুত একটি টিম তৈরী করে তাদের ঘটনার তদন্তে পাঠায়। কয়েক ঘন্টার মধ্যেই তৎপরতার সঙ্গে পুলিশ ওই তিন যুবককে গ্রেফতার করে।  কোক ওভেন থানার পুলিশের এই তৎপরতায় মহিলা ব্যাংক কর্মী রীতিমতো অবাক হয়েছেন। তিনি জানান,তার মতো অনেক মহিলা কাজের জন্য রাস্তায় বের হয়। তাই তাদের নিরাপত্তার দিকটি অবশ্যই গুরুত্বপূর্ণ। পুলিশ যেভাবে এই ঘটনায় দ্রুত দুষ্কৃতিদের ধরে ফেলেছে,তাতে পুলিশের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।ধৃতরা হলো রিজু বাউরি(২৮), সমীর বাউরি(২৭)ও বাপ্পা বাউরি(৩০)। তিনজনে্ই পিয়ালা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ধৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে আজ তোলা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot