DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, February 10, 2026

দুর্গাপুরের PCBL আবাসনে গৃহবধুদের হাতের যত্নে তৈরি বাহারি ফুল সবজির প্রতিযোগিতা

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর শহরে লাল নীল সবুজের মেলা গৃহবধূদের হাতের ছোঁয়ায়। দুর্গাপুর শিল্প নগরীর একটি বেসরকারি কারখানার আবাসন এলাকায় প্রতিবছর শীতের শেষ লগ্নে নানান রকমের বাহারি ফুলের ও সবজির দেখা মেলে।


আসলে এই বেসরকারি কারখানার কর্মচারীদের গৃহবধূরা সারা বছর ধরে বাড়ির সংসারের কাজকর্ম সামলানোর পর অবসর সময়ে এই ফুলের ও সবজির বাগান পরম যত্নে ও স্নেহে গড়ে তোলেন। সারা বছর এই পরিশ্রমের ফল পাওয়া যায় শীতকালে।
এই এলাকায় প্রায় ৫০টি আবাসন রয়েছে। প্রতিটি আবাসনেই একেক রকম ফুলের ও সবজির বাহার। চোখ জুড়িয়ে যায় এই অপরূপ সৌন্দর্য দেখতে। বাড়ির গৃহিনীদের উৎসাহ দিতে সংস্থার তরফে আয়োজন করা হয় প্রতিযোগিতা। তাই কোন গৃহবধুর বাগান হবে সেরার সেরা তা নিয়ে সকলেই অপেক্ষা করে থাকেন প্রতিবছর। গৃহবধুর স্নিগ্ধা মুখোপাধ্যায় বলেন, সারা বছর পরিশ্রম করে প্রতিবছর এই দিনটার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এবং সংসারের কাজ কর্মের পরে এই গাছপালার যত্ন করতে তাদের ভীষণ ভালো লাগে। আর এই সবজি ও ফুল যখন ফোটে তখন আনন্দের আর সীমা থাকেনা।এবছরও এই আবাসন এলাকার অপরূপ সৌন্দর্য ধরা পড়লো।
পাঁচজন বিচারক ঘুরে ঘুরে সমস্ত বাগান পরিদর্শন করেন। বিচারকদের মধ্যে একজন মহিলা বিচারক শেফালী মজুমদার বলেন, বিচারকদেরও ভালো লাগে প্রতিবছর এই অপরূপ সৌন্দর্যের চাক্ষুষ করতে এবং বিচার করতে। সংস্থার বিশিষ্ট আধিকারিকরাও ঘুরে ঘুরে দেখেন তাদের কর্মী আবাসনের নানান বাগান।
প্রশংসা করে সমস্ত গৃহবধূদের  উৎসাহিত করেন আবার আগামী বছরের প্রতিযোগিতার জন্য। দুর্গাপুরের মত সবুজের শহরে এইরকম লাল নীল হলুদ নানা রঙ্গের মেলবন্ধনে সবুজের বার্তা দিতে চান এই সমস্ত গৃহবধূরা অন্যান্য কারখানার কর্মী আবাসনের গৃহবধূদের। একই কথা বলছেন সংস্থার আধিকারিকরা।
সংস্থার বিশিষ্ট আধিকারিক কৌশিক মুখোপাধ্যায় বললেন তাদের এই প্রচেষ্টার মাধ্যমে এই বার্তা পৌঁছে যাক শহরের বিভিন্ন আবাসনে। শহর হয়ে উঠুক আরো সুন্দর আরো কালারফুল আরো সবুজ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot