DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, January 30, 2026

কলকাতার যাদবপুর থেকে পায়ে হেঁটে বৈষ্ণোদেবী দর্শনে একটি বেসরকারি সংস্থার যুবক

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : কলকাতা থেকে পায়ে হেঁটে বৈষ্ণব দেবী যাত্রায় যুবক সুদীপ দাস
শরীর সুস্থ রাখতে এবং কম দূরত্বে যানবাহনের পরিবর্তে হাঁটা বা সাইকেল ব্যবহারের বার্তা দিতেই কলকাতা থেকে পায়ে হেঁটে বৈষ্ণব দেবী যাত্রায় বেরিয়েছেন কলকাতার যুবক সুদীপ দাস।
পেশায় একটি বেসরকারি খাবার সরবরাহন সংস্থার কর্মী সুদীপ দাস পাঁচ দিন আগে কলকাতার যাদবপুর থেকে যাত্রা শুরু করেন। শুক্রবার তিনি দুর্গাপুরে পৌঁছান। দুর্গাপুরে কিছুক্ষণ বিশ্রামের পর ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে আসানসোলের উদ্দেশে রওনা দেন তিনি।
সুদীপের এই ব্যতিক্রমী উদ্যোগ ও দৃঢ় মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন সাধারণ মানুষ। তাঁর এই পদযাত্রা অনেককেই সুস্থ জীবনযাপনের বার্তা দিচ্ছে বলে মত স্থানীয়দের।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot