DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, January 28, 2026

বিজেপির কার্যকর্তা সম্মেলনে কবিগুরুর নোবেল পুরস্কার নিয়ে ভুল ব্যাখ্যা কেন্দ্রীয় সভাপতির

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে বিজেপির কার্যকর্তা সম্মেলন । দুর্গাপুরের চিত্রালয়ের মাঠে বিজেপির কার্যকর্তা সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য নেতৃত্ব। সম্মেলনে নীতিন নবীন বলেন, বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও আজ তাঁদের নিরাপত্তা প্রশ্নের মুখে। বিজেপি সরকার গঠিত হলে মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি দাবি করেন। দুর্গাপুরের শিল্প পরিস্থিতি নিয়ে তিনি বলেন, একসময় শিল্পনগরী হিসেবে পরিচিত এই শহরে বর্তমানে নতুন শিল্প গড়ে উঠছে না। এর ফলে যুবকদের কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিতে হচ্ছে। শিল্প ও কর্মসংস্থানের অভাবের জন্য রাজ্য সরকারকেই দায়ী করেন তিনি। তবে এদিন তার বক্তব্যে কবি গুরু নিয়ে বলতে গিয়ে ভুল ব্যাখ্যা করে ফেললেন কেন্দ্রীয় সভাপতি তা নিয়ে শহরে নিন্দার ঝড়।...
নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন কবিগুরু .. বেফাঁস মন্তব্যে বিজেপির জাতীয় সভাপতি। BJP র তরফ থেকে বলা হচ্ছে স্লিপ অফ টাং। দেশের প্রধানমন্ত্রীর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে বঙ্কিম দা সম্বোধন, যাকে নিয়ে চরমে উঠেছিল বিতর্ক আবার সেই দলের জাতীয় সভাপতি মঞ্চে দাঁড়িয়ে তিনি বেমালুম বলে দিলেন... " নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র এই রাজ্যকে নয় গোটা দেশকে নতুন শিক্ষা পদ্ধতি শিখিয়েছিলেন যার জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল তাই আজ রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করছি "...এই ঘটনায় নিন্দা শহরে। অন্যদিকে এই মন্তব্যের পাল্টা জবাবে স্লিপ অফ টাং বলে অভিহিত করেছেন বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল। সুমন্ত মন্ডল কেন্দ্রীয় সভাপতি-র আগমনে গেরুয়া ময় হয়ে উঠেছে শহর। তাই  সামান্য একটা ঘটনাকে নিয়ে তৃণমূলের কিছু বুদ্ধিজীবী মাতামাতি করছে।তবে এদিন কাজী নজরুল ইসলামের নাম এবং সুভাষচন্দ্র বসুর নাম শোনা যায়নি কেন্দ্রীয় সভাপতির মুখে। কেউ বলছেন না বলেই ভালো করেছেন হয়তো তাদের নামে হয়তো ভুল কিছু বলে ফেলতেন।দুর্গাপুর শহরে এই নিয়ে তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব জানিয়েছেন এরা নিজেরা বাংলা ভাষাটা আগে ভালো করে শিখুন বাংলা শিক্ষা সংস্কৃতি সম্বন্ধে আগে জানুন তারপরে মঞ্চে এসব ভাষণ দেবেন।
দুর্গাপুরের কমল মেলায় সাংবাদিক বৈঠকে  শুভেন্দু অধিকারী বললেন ,ঘাটাল মাস্টারপ্ল্যান এর জন্য কোন জমি অধিগ্রহণ হয়নি কোন টেন্ডার হয়নি কোন ওয়ার্ক অর্ডার হয়নি। শুধু ভোটের জন্য শিলান্নাস হচ্ছে ঢপ বাজির শিলান্নাস। অন্যদিকে সিঙ্গুর প্রসঙ্গে তিনি বলেন প্রধানমন্ত্রী সভায় জনজোয়ারে ভীত তৃণমূল।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot