দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : শ্রমিক সংগঠনের সদস্যদের "মিলনোৎসব" । বিগত বছরগুলির মতো এবছরও সংগঠনের সদস্য, সদস্যা ও তাদের পরিবার নিয়ে রবিবার ' মিলন মেলার' আয়োজন করলো দুর্গাপুর ইস্পাত কারখানার 'আইএনটিইউসি' অনুমোদিত "হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন"। ইস্পাতনগরীর এ- জোন মেজর পার্কে আয়োজিত এই 'মিলন মেলায়' সংগঠনের সদস্য ও তাদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রায় ৫০০ জন উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিত। রজত বাবু জানান, " ৩৬৫ দিন আমরা সবাই নিজেদের কর্মস্থলে ব্যস্ত থাকি ও মানুষের স্বার্থে আমরা ইউনিয়ন করি তার পেছনে আমাদের পরিবারের একটা বড় ভূমিকা থাকে। তাই, এই একটা দিন পরিবারের সবাই কে নিয়ে প্রতি বছর আমরা এই 'মিলন মেলার' আয়োজন করি। সারাদিন সবাই একসঙ্গে আড্ডা, গল্প করার পাশাপাশি কেউ কেউ আবৃত্তি, কবিতা, গানও পরিবেশন করে সবাইকে আনন্দ দেয়। থাকে বিভিন্ন খেলার আয়োজন। সঙ্গে থাকে সবার জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন "। সংগঠনের সদস্যরা জানান, এই দিনটির জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি। কারণ, এই দিনেই আমরা সবাই সপরিবারে মিলিত হতে পারি। সারা দিন খুবই আনন্দে কাটে তাদের। উল্লেখ্য, এই 'মিলন মেলায়' আমন্ত্রিত সাংবাদিক বন্ধুদের ফুলের তোড়া ও উপহার সহ সংবর্ধনা জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের কার্যকরী সভাপতি পরেশনাথ কর্মকার।
Post Top Ad
Your Ad Spot
Wednesday, January 21, 2026
Home
Unlabelled
হিন্দুস্তান স্টিল ওয়ার্কস ইউনিয়নের সদস্যদের পরিবার নিয়ে মিলন উৎসব দুর্গাপুরে
হিন্দুস্তান স্টিল ওয়ার্কস ইউনিয়নের সদস্যদের পরিবার নিয়ে মিলন উৎসব দুর্গাপুরে
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment