DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, January 21, 2026

স্বাস্থ্য ভবনে যেতে আশা কর্মীদের বাধা এবং তাদের নেত্রীকে থানায় আটকে রাখার অভিযোগ

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর স্টেশনে আশা কর্মীদের আটকে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য।মঙ্গলবার সকালে দুর্গাপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে ওঠার সময় আশা কর্মীদের জিআরপি আটকে দেয় বলে অভিযোগ ওঠে। বেতন বৃদ্ধি, সরকারি স্বীকৃতি-সহ একাধিক দাবিকে সামনে রেখে এদিন স্বাস্থ্য ভবনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তাঁরা। অভিযোগ অনুযায়ী, প্রথমে দুর্গাপুর স্টেশনের প্রবেশমুখে কিছু আশা কর্মীকে আটকে দেওয়া হয়। পরে চার নম্বর প্ল্যাটফর্মে পৌঁছানো বাকিদেরও ট্রেনে উঠতে বাধা দেওয়া হয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আশা কর্মীরা। স্বাস্থ্য ভবন অভিযানে যাওয়ার সময় পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যুগ্ম সম্পাদক কেকা পালকে দুর্গাপুরের মহিলা থানায় আটক করা হয়েছে বলে অভিযোগ।
এই ঘটনার প্রতিবাদে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই দুর্গাপুরের পলাশডিহা মহিলা থানার সামনে ক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, পুলিশ বাধা দিতে গেলে বিধায়ক লক্ষণ ঘরুইয়ের নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকরা পুলিশকে ধাক্কা দিয়ে থানার ভিতরে ঢুকে পড়েন। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।বিধায়ক লক্ষণ ঘরুই অভিযোগ করে বলেন, “পুলিশ নির্মমভাবে অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের আটক করেছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot