DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, January 20, 2026

তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলে দেওয়ার ঘটনায় উত্তেজনা দুর্গাপুর ইস্পাত নগরীতে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলার অভিযোগ, দুর্গাপুর ইস্পাত নগরীতে রাজনৈতিক উত্তেজনা।
তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা খুলে ফেলে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের ইস্পাত নগরীতে। মঙ্গলবার দুর্গাপুরে তৃণমূলের একটি জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই উপলক্ষে শরৎচন্দ্র রোড-সহ বিভিন্ন এলাকায় দলীয় পতাকা বাঁধা হয়েছিল। মঙ্গলবার সকালে তৃণমূলের কর্মী-সমর্থকরা দেখতে পান, একাধিক জায়গা থেকে সেই পতাকা খুলে ফেলা হয়েছে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা এবং প্রতিবাদে সামিল হন। পরে ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় ও জেলা সাধারণ সম্পাদক কল্লোল ঘোষের নেতৃত্বে পুনরায় পতাকাগুলি বাঁধা হয়। এ বিষয়ে জেলা সাধারণ সম্পাদক কল্লোল ঘোষ অভিযোগ করে বলেন,“এটি বিরোধীদের চক্রান্ত।হয় নোংরা রাজনীতি করা বিজেপির কাজ। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি এবং পুলিশের কাছেও অভিযোগ দায়ের করছি। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তারা কেউ রেহাই পাবে না।”
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন,
“তৃণমূলের কর্মীরাই নিজেদের পতাকা খুলে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে। বিজেপি এসব কাজ করে না। বিজেপি একটি সর্বভারতীয় দল, আমরা অশান্তির রাজনীতিতে বিশ্বাস করি না।” ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot