দুর্গাপুর সিটি সেন্ট্রাল লাইব্রেরীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল ডিজিটাল লাইব্রেরী। উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, লাইব্রেরীর আধিকারিকেরা সহ অন্যান্যরা।
প্রায় ছয় লক্ষ টাকা ব্যয় এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্ট্রাল লাইব্রেরীতে ডিজিটাল লাইব্রেরী করে দেওয়া হয়। এর পাশাপাশি, বাচ্চাদের জন্য "কিডস সেসন" করে দেওয়া হয় বেসরকারি সংস্কার তরফে। বর্তমানে প্রায় ১৮০০ সদস্য রয়েছে এই লাইব্রেরীতে। ডিজিটাল লাইব্রেরী এবং "কিডস সেসন" ফলে লাইব্রেরী পাঠক ও পাঠিকাদের অনেকটাই সুবিধা হবে বলে দাবি মন্ত্রী প্রদীপ মজুমদার ও লাইব্রেরীর যুগ্ম সম্পাদিকা অঙ্কিতা চৌধুরীর৷
No comments:
Post a Comment