দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : জরুরি বিভাগের সামনে হঠাৎই বাইকে ঢুকে পড়ল সাপ। আর মুহূর্তের মধ্যে তৈরি হল এক আতঙ্কিত পরিবেশ। রবিবার দুপুর ১২ টায় হুলস্থুল কাণ্ড দুর্গাপুর মহকুমা হাসপাতালে। নিজের কাজে ভেতরে গিয়েছিলেন এক ব্যক্তি। ফিরে এসে দেখেন, তার বাইকের ভেতর নড়াচড়া করছে একটি চিতি সাপ। চোখের সামনে এমন দৃশ্য দেখে তিনি ভয় পেয়ে দূরে সরে যান। চারদিকে খবর ছড়াতেই রোগী আত্মীয় হাসপাতাল কর্মীদের মধ্যে চোখেমুখে স্পষ্ট আতঙ্ক। কেউ দূর থেকে চিৎকার করে সাবধান করছে, কেউ মোবাইলে ভিডিও করতে দৌড়চ্ছে। আতঙ্ক ছড়িয়ে যায় এলাকায়। অনেক চেষ্টা ও উপস্থিত মানুষের সহযোগিতায় সাপটিকে বাইক থেকে বের করা গেল বটে, কিন্তু এটি বিষধর নাকি নির্বিষ, তা নিশ্চিত নয়। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের পাশে থাকা ঝোপঝাড় বাড়ায় সাপের উপদ্রব দিনদিন বাড়ছে। হাসপাতাল চত্বরেই যদি এমন আতঙ্ক সৃষ্টি হয়, তবে সাধারণ রোগীদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলছেন তারা।
Post Top Ad
Your Ad Spot
Sunday, November 16, 2025
Home
Unlabelled
দুর্গাপুর মহকুমা হাসপাতালে এমার্জেন্সির সামনে একটি বাইকে সাপ ঢুকে যাওয়া নিয়ে আতঙ্ক
দুর্গাপুর মহকুমা হাসপাতালে এমার্জেন্সির সামনে একটি বাইকে সাপ ঢুকে যাওয়া নিয়ে আতঙ্ক
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment